তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিক্রয় নিষিদ্ধ লক্ষাধিক টাকার কারেন্টের জাল জব্দ করে আগুনে পুড়িয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন।
বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে উপজেলা সদরের বাজারের বিভিন্ন দোকানে বিশেষ অভিযানে ৭৬কেজি কারেন্ট জাল জব্দ করেন। পরে বৌলাই নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়ানো হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন জানান, সরকারি নিদর্শেনা অমান্য করে বিক্রি নিষিদ্ধ কারেন্ট জাল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযানের সময় ব্যবসায়ীগনকে দোকানের পাওয়া না গেলেও কারেন্ট জাল পাওয়া গেছে সে গুলো আগুলে পুড়ানো হয়েছে। এসময় তিনি সবাই কে সরকারি নিদর্শনা মেনে চলার জন্য আহবান জানান। উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।