রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

ভারতীয় মদসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
ভারতীয় মদসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর - Banglar Mati

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের বনগাঁও এলাকা থেকে ভারতীয় মদসহ প্রদীপ চন্দ্র দাস (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়।

বুধবার সকালে উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলেন, রঙ্গারচর ইউনিয়নের তুফান দাসের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানায়, মাদকদ্রব্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি রেইডিং টিম আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102