বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

থানায় সাধারণ ডায়েরি অতঃপর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
থানায় সাধারণ ডায়েরি অতঃপর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা - Banglar Mati

জাতীয় দৈনিক বাংলাদশ সমাচারের সিলেট প্রতিনিধি সাংবাদিক বিষু দেবনাথের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬ ঘটিকার সময় ভাটপাড়া ও মুকির পাড়া এলাকার মধ্যস্হানে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারিরা বিষু দেব নাথের উপর হামলা চালিয়ে তার কাছ থেকে ব্যবসায়িক টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারিরা বিষুকে লাটি সোটা নিয়ে হামলা চালায় এবং কিল ঘুষি মারে। হামলার শিকার বিষু দেবনাথ জানান, হামলাকারিরা বার বার রতন মোহন্ত নামে একজনকে বলে দাদা এই শুনুন পিটাচ্ছি। পরে হামলার ভিডিও নিয়ে একজন রতন মোহন্তর কাছে রওয়ানা দেয়। যাওয়ার আগে বলে টাকা রেডি রাখেন।

বিষু দেব নাথ হামলার পর পরই তার সহকর্মীদের ঘটনাটি জানান। পরে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আহত বিষু জানান, তিনি মঙ্গলবার দুপুরে শাহপরান থানাধীন ইসলামপুরের নুরপুর এলাকার রিয়াজ আলীর ছেলে কুতুব উদ্দিনের বিরুদ্ধে একটি জিডি করেন নং:- ১০৬৮।
তিনি উল্ল্যেখ করেন দুর্নীতির সংবাদ প্রচার করায় কুতুব উদ্দিন হুমকি দিচ্ছেন।

জিডি করার কয়েক ঘন্টার মধ্যে বিষু দেবনাথের উপর হামলা হয়। হামলাকারিরা বিষুকে মোবাইল ফোনে কল দিয়ে নিউজ সংক্রান্ত বিষয়ে কথা আছে বলে ভাটপাড়ার ও মুখিরপাড়ার মধ্যস্হানে যাওয়ার কথা বলে। তিনি সরল মনে সেখানে যান। ঘটনাস্হলে যাওয়ার পর ৩/৪ জন যুবক থাকে ঘিরে ফেলে এবং রতন মোহন্ত ও কুতুব উদ্দিনের সাথে সমস্যা কি এ বলেই হামলা চালায়।

বিষু কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারিরা তার কাছ থেকে ব্যবসায়িক টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এবং তাকে মারতে থাকে। এক পর্যায়ে তিনি নিজেকে বাচাঁতে দৌড় দেন।

উল্ল্যেখ্য যে, রতন মোহন্তের সাথে পুজা নিয়ে বিষু দেবনাথের কয়েকদিন যাবৎ বাকবিতন্ডা চলছে। ইতিমধ্যে রতন মোহন্ত বিষু দেবনাথকে দেখে নেয়ারও হুমকি দেন। এ ঘটনায় বিষু দেবনাথ শহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102