বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনের সফল পরীক্ষা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনের সফল পরীক্ষা তুরস্কের - Banglar Mati

বিশ্বে এ মুহূর্তে সেরা সামরিক ড্রোন উৎপাদনকারী দেশ হচ্ছে তুরস্ক। দেশটির প্রধান ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়কার এমন একটি অত্যাধুনিক সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে যা তুরস্কের সমরাস্ত্র ভাণ্ডারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। খবর আনাদোলু এজেন্সির।

আকিনসি নামে নতুন ওই সামরিক ড্রোনটি দুটি এইচএ-২৩০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে ১৫৫ কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এ ড্রোন তৈরির ফলে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক ড্রোন প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। তুর্কি প্রতিরক্ষা সংস্থা রকেটসানের তৈরি এইচএ-২৩০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মূলত কৌশলগত ব্যবহারের জন্য আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র।

ড্রোনটির প্রস্ততকারী প্রতিষ্ঠান বায়কারের দাবি, তাদের নির্মিত আকিনসি বিশ্বের একমাত্র ড্রোণ যা ১৫০ কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিপক্ষের আকাশ সীমায় প্রবেশ না করেও এই ড্রোনের সাহায্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা অর্জন করলো তুরস্ক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102