সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

অপহরণের তিনদিন পর ঢাকা থেকে শিশু উদ্ধার করেছে পুলিশ, আটক ২

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
অপহরণের তিনদিন পর ঢাকা থেকে শিশু উদ্ধার করেছে পুলিশ, আটক ২ - Banglar Mati

অপহরণের তিনদিন পর ঢাকা থেকে শিশু উদ্ধার করেছে পুলিশ, আটক ২ - Banglar Mati

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ইয়াসিন আহমদ নামের এক শিশুকে অপহরণের তিনদিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ নাজিম উদ্দিন।

অপহরণকৃত শিশু হলেন, ছাতক পৌরশহরের বাজনামহল এলাকার ইসমাইল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে অপহরণকারীরা ছাতক পৌরশহরের বাজনামহল এলাকার ইসলাম উদ্দিনের ১০ বৎসরের শিশু ছেলে ইয়াছিন আহমদকে অপহরন করে নিয়ে যায়। শিশুকে অপহরনের পর প্রথমে জেলার বিশ্বম্ভরপুর হয়ে তাহিরপুর থানা এলাকায় নিয়ে যায় এবং অজ্ঞাতস্থানে একদিন আত্বগোপন করে থাকার পর ভিকটিমকে ঢাকায় নিয়ে আত্বগোপন করে থাকে। এঘটনার পর থেকেই সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হায়াতুন-নবী সায়েম , সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় মাঠে নামে ছাতক থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৬০ ঘন্টার(তিন দিন) রুদ্ধদার অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়।এসময় অপহরণের সাথে জড়িত সুনামগঞ্জ পৌরশহরের জামাইপাড়া এলাকার বাসিন্দা সেলিম মিয়া(৩৫) ও বিশ্বম্ভরপুরের কাকলি বেগম(২৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়।

অভিযানে অংশ নেন, ছাতক থানার এসআই হাবিবুর রহমান, এসআই আসাদুজ্জামান , এসআই উজ্জল দেওয়ান, এসআই দিপংকর দে, এএসআই জয়নাল তালুকদার , পুলিশ সদস্য আবু জাফর ও রাকিবুল ইসলাম।

ছাতক থানার এসআই হাবিবুর রহমান জানান, অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে অপহৃত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102