সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে ওতপ্রোত জড়িয়ে আছেন! শাহজাহান সেলিম বুলবুল

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে ওতপ্রোত জড়িয়ে আছেন! শাহজাহান সেলিম বুলবুল - Banglar Mati

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জিয়া মঞ্চ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে ওতপ্রোত জড়িয়ে আছেন, দেশের সকল ক্রান্তিকালে তিনি আমাদের পথ দেখিয়েছেন।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী অফিসার তাকে বন্দি করেছিল। সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকরা বিদ্রোহ করে, পাশাপাশি দেশের জনগন রাস্তায় নেমে এসে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তাদের এই মহানায়ককে মুক্ত করে নিয়ে আসে। দেশের সিপাহী-জনতার বিপ্লবের মর্যাদা দিয়ে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনপ্রবর্তন, মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দেয়াসহ জাতিকে বাংলাদেশী জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদেরকে ৭ই নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. শাহেদ আহমদের সভাপতিত্বে এবং মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ ও জেলা জিয়া মঞ্চের মোস্তাক আহমদের যৌথ সঞ্চালনায় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির এবং সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ আহমদ কবির।

র‌্যালিটি নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে যোগ দেয়। সমাবেশ ও র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ, যুগ্ম আহবায়ক শাহ মো. জাহেদ, মাহিদ আহমদ, কাজী আসাদুজ্জামান ওয়াসিম, আশিকুর রহমান রুনা, মো. দেলোয়ার হোসেন, শানুর মিয়া, ফয়েজ আহমদ, আকরাম খান রাজেল, মুহিন আজাদ ও শাহিন আহমদ, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত সুমেল, জাকির হাসান শিকদার, মো. শওকত আলী, দুলাল আহমদ, মো. তারেক আহমদ সুরুক, মো. শামীম আহমদ বেলাল, মো. জিয়াউর রহমান, মো. আমির আলী, জাকির খান জাকারিয়া ও দেলোয়ার হোসেন দিলু, মহানগরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মেহেদী হাসান রানা প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102