বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

নগরীর বন্দর বাজার তালহা আবাসিকে ফজলুর পতিতা ব্যবসা জমজমাট

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
নগরীর বন্দর বাজার তালহা আবাসিকে ফজলুর পতিতা ব্যবসা জমজমাট - Banglar Mati

সিলেট নগরীর বন্দর বাজারস্থ কুটি ভবনের ২য় তলায় তালহা আবাসিক হোটেলে গড়ে উঠেছে পতিতাদের স্বর্গরাজ্য। ওই হোটেলে প্রতিদিন ৮ থেকে ১০ টি মেয়ে রেখে দালালরা চালিয়ে যাচ্ছে অবাধে পতিতা বাণিজ্য।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন নগরীর বন্দর বাজার তালহা আবাসিক হোটেলে চলে আসছে নানা অপরাধ কর্মকাণ্ড। এই হোটেলে স্থায়ীভাবে পতিতা রেখে বড় অংকের টাকার বিনিময় যৌন কাজে ব্যবহার করছে দালালরা।

দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট ও দালালের মাধ্যমে অসাধু হোটেল মেনেজার ফজলু রাজনৈতিক ছত্রছায়ায় দেদারসে পতিতা ব্যবসা চালিয়ে যাচ্ছে। থানা পুলিশ রহস্যজনকভাবে নীরবতা পালন করছে। অপরদিকে পতিতা ব্যবসার পাশাপাশি হোটেলে চলছে জুয়ার আসর,ইয়াবা সেবন চলে। এ জুয়ার আসরে প্রতিদিন লেনদেন হচ্ছে বড় অংকের টাকা। এর পেছনে কাজ করছে শহরের চিহ্নিত একাধিক জুয়াড়িচক্র। এসব চক্রের সদস্যদের আশ্রয় দিয়ে থাকে রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীরা। এসব জুয়াড়িদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ।

তাছাড়া ও লোকজনকে তালহা আবাসিক হোটেলে এনে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোবাইল, টাকা সহ মুল্যবান জিনিস পত্র। সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে হোটেলটিতে পতিতাবৃত্তি ও জুয়ার আসর। বন্দর পুলিশ ফাঁড়ির অতি-নিকটে এই আবাসিক বোডিংয়ে প্রকাশ্যে চলছে পতিতাবৃত্তি ও জমজমাট জুয়ার আসর।

ফজলু নিয়মিত থানা পুলিশ ও ফাঁড়িকে বখরা দিয়ে নাকি চালিয়ে যাচ্ছে তাদের এই অসামাজিক কার্যকলাপ

এব্যাপারে বন্দর বাজার এলাকার ব্যবসায়ী মহল তালহা আবাসিক হোটেলের অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে প্রসাশনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102