বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটে স্মরণকালে চোরাচালান আটক করল বিজিবি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সিলেটে স্মরণকালে চোরাচালান আটক করল বিজিবি - Banglar Mati

গোয়াইনঘাট উপজেলার সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা আট কোটি দুই লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এটি সবচেয়ে বড় চোরাচালান বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্টরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে দুই হাজার ৯০৭ পিস ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল এক হাজার ১৬২ পিস, থ্রি পিস ৪১৩টি, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় এক হাজার ১৬০ মিটার, মকমলের সোফার কভার এক হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন ধরনের ক্রিম ৪৪ হাজার ৭২২ পিস, পন্ডস ফেসওয়াশ এক হাজার ৬৬৯ পিস, জনসন বেবি লোশন ৬১২ পিস, ব্রিকস চকলেট দুই লাখ ৬২ হাজার ৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট এক হাজার ২৬০ পিস এবং অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান যৌথভাবে পরিচালনা করে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দ মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102