বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সাবেক স্বামীকে আবার বিয়ে সানি লিওনের

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সাবেক স্বামীকে আবার বিয়ে সানি লিওনের - Banglar Mati

বলিউডের সাড়া জাগানো সানি লিওনের জীবনে নতুন মোড়।ফের বিয়ে করলেন প্রাক্তন নীল সিনেমার জগতের তারকা ও অভিনেত্রী সানি লিওন। মালদ্বীপে উড়ে গিয়ে সমুদ্র সৈকতে সাজানো বিয়ের আসরে ড্যানিয়েলের গলাতেই আবারও মালা দিলেন তিনি। সানির এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

তবে নতুন কোনও পুরুষ সানির জীবনে আসেনি। নতুন কাউকে অভিনেত্রী বিয়ে করেননি। স্বামী ড্য়ানিয়েল ওয়েবারের সঙ্গেই ফের বিয়ের বন্ধনে নিজেকে বেঁধে নিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন।

সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী। মূলত পর্ন দুনিয়া থেকে সরে এসে এখনও কেন তাকে দর্শক সিরিয়াসলি নিচ্ছেন না, তা নিয়ে সানির মনের দুঃখ প্রচুর। নানা সাক্ষাৎকারে বার বার এ কথা বলেনছেন তিনি। তবে এবার প্রথম নিজের পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন। ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করতেন সানি। ব্রেকআপেরও পরেও সানিকে নিয়ে নিজের শোতে নানারকম ঠাট্টা করতেন রাসেল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102