বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

মিরাপাড়ায় বাসার গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
মিরাপাড়ায় বাসার গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে - Banglar Mati

সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডের মিরাপাড়ায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মুল্যমান জিনিষপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত অনুৃমান ৩ থেকে সাড়ে তিন ঘটিকার দিকে।

ওই বাসা মিরাপাড়ার শাহ ক্বরার মাদ্রাসা সংলগ্ন খান মঞ্জিল বলে জানা গেছে। ঐ বাসার মালিকের ছেলে জায়াদুল ইসলাম মাহিন জানান, চোরেরা বাসার গ্রীল কেটে ভিতরে ঢুকে মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান, রাত ২ ঘটিকার দিকে তিনি বাসায় একা ঘুমিয়ে পড়েন এই সুযোগে চোরেরা গ্রীল কেটে বাসায় ঢুকে সবকিছু নিয়ে যায়।

মাহিন বলেন, তার মা ও তার পরিবার বাসায় নাই, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন, উনারা আসলে আসলে জানা যাবে কতটাকার মালামাল চুরি হয়েছে। মাহিন প্রথম সকালকে বলেন, সকালে তিনি দেখতে পান তার বাসার ভিতরের খাটের ওপর কাপড়চোপড় ও মালামাল লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। কাঠের আলমারির দরজা ভাঙা, গ্রীল কাটা। তকন তিনি স্হানীয় লোকদের বিষয়টি জানান। এ ঘটনায় মাহিন শাহপরান থানায় ফোন দিলে তাকে মামলা করার জন্য বলা হয়। এ ব্যাপারে শাহপরান থানার ওসি তদন্ত ইন্দ্রনীল জানান, চুরির ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্হলে গিয়ে তদন্ত করে ব্যবস্হা নিবে।

উল্ল্যেখ্য, ইদানিং মিরাপাড়া, টুলটিকর, কুশিঘাট, শাপলাবাগসহ আশপাশ এলাকায় আগের ন্যায় আবারো চুরির ঘটনা বেড়ে গেছে। চোরেরা খালি বাসা দেখে রাতের আধারে চুরি করছে। এ বিষয়ে মিরাপাড়ার কয়েকজন জানান, চোরেরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্হা নিতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102