বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

ওসমানী বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানে পরিণত করতে হবে –সিলটী আওয়াজ

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ওসমানী বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানে পরিণত করতে হবে -সিলটী আওয়াজ - Banglar Mati

সিলেটি প্রবাসীরা বাঁচলে সিলেট বাঁচবে, প্রবাসীদের দুর্ভোগ হলে সিলেটবাসী দুর্ভোগে পড়বে “সিলটী আওয়াজ” ও “ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট”-এর যৌথ উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে।

সকল দেশের ফ্লাইট চালুর দাবিতে ১লা নভেম্বর শুক্রবার বিকালে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

সিলটী আওয়াজ ক্যাম্পেইন এর আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে ও সংস্থার সদস্য সচিব এম এ মতিন এর উপস্থাপনায় মানববন্ধনে সিলেট বিভাগের প্রবাসী যাত্রীদের জিম্মি করে অনেক বেশি বিমান ভাড়া আদায় করা হচ্ছে। এর ফলে অনেক প্রবাসী পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশে আসতে পারছেন না।

এ দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী। বক্তব্য রাখেন সিলটী আওয়াজ এবং ক্যাম্পেইন কমিটি ইউকে’র সদস্য সচিব আলহাজ্ব এম এ রব, সিলটী আওয়াজ কুয়েত কমিটির আহ্বায়ক হাজী শওকত আলী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট মুফতি আতাউর রহমান চৌধুরী, গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ. হান্নান, সাংবাদিক এম.এ মতিন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, এফবিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সৈয়দ বদরুল আলম, সুজন সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিলেট ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর প্রমূখ।
জিয়াউর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ যথাক্রমে সুনির্মল সেন, জাবেদ আহমদ এমরান, শহীদ আহমদ খান, মোশরফ হোসেন খান, বাবুল খান মুন্না, আশিকুর রহমান রানা, সেলিম আহমদ, শাহান আহমদ নাজু, সোয়েব আহমদ, লায়েক আহমদ, মিজান আহমদ, জুবের আহমদ, আমিরুল ইসলাম ও সমাজসেবক মোঃ ছয়াদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সিলেটবাসীর প্রাণের দাবী ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দরে রুপান্তর করা ও সিলেটের বাসা-বাড়ী, প্রতিষ্ঠান সমূহে গ্যাস সংযোগ প্রদান, আখাউড়া টু সিলেট ডাবল রেল লাইন নির্মাণ করা, সিলেট টু ঢাকা মহাসড়কের ৬ লাইনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102