বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

যুক্তরাজ্য প্রবাসী শিউলীর উপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
যুক্তরাজ্য প্রবাসী শিউলীর উপর সন্ত্রাসী হামলা - Banglar Mati

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মোগলাবাজার থানার অর্ন্তগত জালালপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলীর স্ত্রী শিউলী আক্তারের উপরের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

গত ২৩ অক্টোবর এসএমপির মোগলবাজার থানায় যুক্তরাজ্য শিউলী আক্তারের ভাই নগরীর সুবিদবাজার এলাকার নূরানী ৮৩/২৮-এ বনকলাপাড়ার মো. তবারক আলীর পুত্র জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

যাহার নং-০৯/১৩১(২৩.১০.২০২৪)। একই ঘটনায় পর দিন ২৪ অক্টোবর শিউলী আক্তারের স্বামীর ফুফাতে ভাই মোগলবাজার থানাধীন ধরপাড়া হাসানপুর গ্রামের নজরুল ইসলাম বাদি হয়ে আরেকটি অভিযোগ দাখিল করেন। যাহার নং- ১০/১৩২(২৪.১০.২০২৪)। এই বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী শিউলি আক্তার গত ৩১ অক্টোবর এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)’র কাছে আরেকটি আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের তার বসতভিটায় গত ১৯ অক্টোবর বিকাল ৫টায় সন্ত্রাসী হামলায় শিকার হন। মোগলবাজার থানাধীন ধরপাড়া হাসানপুর গ্রামের মৃত শুকুর আলী পুত্র খোয়াজ আলী, সিতাব আলীর পুত্র নজরুল ইসলাম নজই, সেলিম আহমদ, মৃত সরাফত উল্লাহ’র পুত্র শামীম আহমদ, সুরুজ আলীর পুত্র কাচাই মিয়া এ হামলা চালায়। যুক্তরাজ্য থেকে ফিরে শিউলী আক্তারের স্বামীর ক্রয় কৃত ভূমিতে পাকা ঘর নির্মান করেন।

এতে আসামী ভূমি খেকোদের নজরে আসলে তারা শিউলী আক্তারের পরিবারের নিকট পূর্বে চাঁদা দাবী করে। এই বিষয়ে মোগলাবাজার থানা কর্তৃপক্ষ জানালে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ প্রদান করে শিউলী আক্তারের ভাই জাহাঙ্গীরকে থানা হইতে তাড়িয়ে দেওয়া হয়। এরপর পরই ঘরের আগুন লাগিয়ে মিটারসহ ঘর জ¦ালিয়ে দেয় আসামীরা। এই বিষয়ে পূর্বের ন্যায় থানা কর্তৃপক্ষকে এদের বিরুদ্ধে মামলা আমলে নিতে বলে থানা কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেন। পরে এই বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়।

আসামীরা সাম্প্রতিক ১৯ অক্টোবর দেশীও অস্ত্রে যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের উপর হামলা করে তাকে বেদড়ক মারধর করে। শিউলী আক্তার ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ কালে তার ভাই জাহাঙ্গীর থানায় মামলা করতে গেলে পূর্বের মত অভিযোগে একাধিকবার পরিবর্তন করায় ও তাদের ইচ্ছেমত অভিযোগ লিখান থানা কর্তৃপক্ষ এই অভিযোগ করেন জাহাঙ্গীর। সেই সময় থানা কর্তৃপক্ষ ও ওসি তদন্তের নির্দেশে জাহাঙ্গীরকে ধমক দিয়ে থানা থেকে আবারও বের করে দেওয়া হয়।

মামলার আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে একটি মিথ্যা মামলা দিয়ে যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের ভাই জাহাঙ্গীর ও নজরুল ইসলামকে হয়রানী করা হচ্ছে বলে দাবী করেন শিউলী আক্তার। এই বিষয়ে তিনি পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন স্থরে ন্যায় বিচারের আশায় অভিযোগ দাখিল করেছেন।

এব্যাপারে এসএমপির মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ফয়সাল আহমেদ বলেন, যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের পক্ষে দায়ের করা ২টি মামলাই আমলে নেওয়া হয়েছে। মামলা গুলো তদন্ত চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102