সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটের হেতিমগঞ্জে ফের চুরি, এবার চুরি হলো ৩টি গরু

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
সিলেটের হেতিমগঞ্জে ফের চুরি, এবার চুরি হলো ৩টি গরু - Banglar Mati

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ফের চুরির ঘটনা ঘটেছে। কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে গাভী ও বাচ্চাসহ মোট ৩টি গরু নিয়ে গেছে চোরেরা।

শুক্রবার (০১ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় মোল্লাগ্রাম দক্ষিণ পাড়ার আব্দুল জলিল (জলু)’র বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

আব্দুল জলিল বলেন, শুক্রবার রাতে আমি এক বিচার বৈঠকে ছিলাম। সেখান থেকে রাত ২টার দিকে ঘরে ফিরি। ঘুমাতে যাওয়ার আগে গরু ঘর ভালোভাবে দেখেছি। সব ঠিক ছিল। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে দেখি গরুর ঘরের দরজা খোলা। কাছে গিয়ে দেখি তালা ভাঙা, ভিতরে গরু নেই। তখনই বুঝতে পারি যে গুরুগুলো চুরি হয়ে গেছে।

তিনি বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেছি। উনাকে সাথে নিয়ে সম্ভাব্য সবস্থানে খোঁজ করেছি। যেসব হাঁট-বাজারে গরু কেনা-বেচা হয় সেসব এলাকায় গিয়ে স্থানীয়দের অবগত করেছি। প্রায় ২ লাখ টাকা মূল্যমানের গরুগুলো হারিয়ে চোখে আন্ধকার দেখছেন আব্দুল জলিল। তবে, এ ঘটনায় তিনি সাধারণ ডায়েরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

চুরির বিষয়টি নিশ্চিত করে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান দুলাল জানান, এর আগেও গ্রামে একরাতে চারটি চুরি সংঘটিত হয়েছে। ভুক্তভোগীরা বৃহস্পতিবার সকালে তাদের ঘর চুরি যাওয়ার বিষয়টি জানতে পারেন এবং থানায় সাধারণ ডায়েরি/ অভিযোগ করেন। সে বিষয়ে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরইমধ্যে মাত্র একদিনের ব্যবধানে গ্রামে আবারো চুরির ঘটনা ঘটেছে। আব্দুল জলিলের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, এলাকায় ঘন ঘন চুরি হওয়ায় আমরা ওয়ার্ডবাসী রীতিমত আতঙ্কের মধ্যে আছি। আগে থানা পুলিশ টহল দিতো। গ্রামের প্রত্যেকটি রাস্তা দিয়ে টহলের গাড়ি ঢুকতো। তখন এলাকায় চুরি-চামারি কম ছিল। গত ৫ আগস্টের পর থেকে সেটা নেই। চুরিসহ সব রকম অপরাধ দমনে এলাকায় আবারো পুলিশী টহল জোরদার করতে হবে। আগের মতো গ্রামের প্রত্যেকটি রাস্তা দিয়ে ঢুকতে হবে। তবেই এলাকা অপরাধমুক্ত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102