বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - Banglar Mati

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী চালকের নিহতের খবর পাওয়া গেছে।দুর্ঘটনায় ১জন আহতও হয়।

বরিবার সকাল ৭ ঘটিকা এ দুর্ঘটনা সংঘটিত হয় । হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, (২৭শে অক্টোবর) সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজে সামনে সিলেট হইতে ঢাকাগামী অজ্ঞাতনামা গাড়ি ও চুনারুঘাট হতে সিলেটগামী রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আসা
আসা মাত্রই অজ্ঞাতনামা গাড়ি চালক দ্রুত গতিতে চালিয়ে মোটরসাইকেলের পিচনে ধাক্কা দেওয়া মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জাকির হোসেন( ২৫) নামে ১ ব্যক্তি নিহত হয়। ও আজগর আলী (৩৫) নামে ১জন আহত হন।
নিহত ব্যক্তি হলেন, চুনারুঘাট উপজেলার ৩ নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র জাকির হোসেন (২৫)। আহত ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের মৃত্যু আলী হোসেনের পুত্র আজগর আলী (৩৫)।
মোটরসাইকেল এর চালক মৃত জাকির হোসেন এর শরীরের কনস্টিপ দিয়ে প্যাঁচানো গাঁজা ও মোটর সাইকেলের সীটের ভিতরে ১০ কেজি ৩০০গ্রাম গাঁজা পাওয়া যায়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলে গাঁজা থাকায় আজগর আলী( ৩৫) কে শেরপুর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে। নিহত ও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে থানার এস আই হাদিউল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102