বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

বেলামকোন্দার সঙ্গে রোমান্স করবেন নুসরাত

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
বেলামকোন্দার সঙ্গে রোমান্স করবেন নুসরাত - Banglar Mati

বিনোদন ডেস্ক: ভারতের তেলেগু সিনেমার অভিনেতা বেলামকোন্দা শ্রীনিবাস। পরিচালক ভিভি বিনায়ক হিন্দি ভাষায় ‘ছত্রপতি’ সিনেমার রিমেক করছেন। এ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হবে বেলামকোন্দার। এসবই পুরোনো খবর। নতুন খবর হলো—সিনেমাটিতে তার সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী নুসরাত ভারুচা।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ছত্রপতি’ সিনেমার রিমেকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন নুসরাত ভারুচা। শোনা যাচ্ছে, এ সিনেমার কয়েকদিনের শুটিংও করেছেন নুসরাত। কিন্তু নির্মাতা খবরটি গোপন রেখেছেন।

নুসরাত অভিনীত ‘পেয়ার কা পঞ্চনামা টু’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমা দেখার পর পরিচালক নুসরাতকে কাস্ট করার সিদ্ধান্ত নেন। বিনায়ক মনে করেন, পর্দায় বেলামকোন্দা ও নুসরাত ভালো পারফর্ম করবেন। নুসরাত সিনেমাটির প্রস্তাব পাওয়ার পর উচ্ছ্বসিত হয়েছিলেন। কারণ এর আগে কোনো বাণিজ‌্যিক ঘরানার সিনেমায় অভিনয় করেননি। স্বাভাবিকভাবে কাজটি করতে রাজি হয়ে যান বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

গত জুলাই মাসে নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিং শুরু হয়। হায়দরাবাদে সিনেমাটির বড় পরিসরে সেট তৈরি করা হয়েছে। সেখানেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে। পেন মুভিসের ব‌্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

উল্লেখ‌্য, তেলেগু ভাষার ‘ছত্রপতি’ সিনেমা নির্মাণ করেন এসএস রাজামৌলি। এতে নাম ভূমিকায় অভিনয় করেন প্রভাস। তার বিপরীতে ছিলেন শ্রেয়া সরন। ২০০৫ সালে মুক্তি পায় এটি। ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ২৪ কোটি রুপি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102