মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

নগরীর এতিমস্কুল রোড বাগবাড়ীতে টিসিবি ট্রাকসেল কার্যক্রম সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
নগরীর এতিমস্কুল রোড বাগবাড়ীতে টিসিবি ট্রাকসেল কার্যক্রম সম্পন্ন - Banglar Mati

স্টাফ রিপোর্টার::  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আজ থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ব্যতিত) টানা ১০ দিন এই কার্যক্রম চলবে। 

নগরীর এতিমস্কুল রোড বাগবাড়ীতে টিসিবি ট্রাকসেল কার্যক্রম সম্পন্ন - Banglar Mati

সিলেট বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিদিন মোট ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। সাধারণ ভোক্তা এবং টিসিবি কার্ডধারী—উভয় পক্ষই এই ট্রাকগুলো থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন।

 

এরই ধারাবাহিকতা আজ নগরীর এতিমস্কুল রোডের আল বারাকা ষ্টোর এর সামনে ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৯ নং ওয়ার্ডের প্রত্যন্ত এলাকার বাসিন্দা টিসিবি স্মার্ট কার্ড, ও এম এস কার্ডধারীদের মধ্যে ভোজ্যতেল: প্রতি লিটার ১৩০ টাকা (সর্বোচ্চ ২ লিটার), মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি), চিনি: প্রতি কেজি ৮০ টাকা (সর্বোচ্চ ১ কেজি), সর্বমোট ৪৮০ টাকার প্যাকেজ প্রদান করা হয়। 

নগরীর এতিমস্কুল রোড বাগবাড়ীতে টিসিবি ট্রাকসেল কার্যক্রম সম্পন্ন - Banglar Mati

এব্যাপারে টিসিবির ডিলার আল বারাকা ষ্টোর এর সত্ত্বাধিকারী মাহমুদুল হাসান জানান, আমরা প্রায় ৪০০ জন কে ট্রাক সেলের পন্য বিতরণ করেছি। এখানে কোন ত্রুটি হয়নি। সঠিক ভাবে বন্টন করা হয়েছে। নগরীর এতিমস্কুল রোড বাগবাড়ীতে টিসিবি ট্রাকসেল কার্যক্রম সম্পন্ন - Banglar Mati

টিসিবির পণ্যের তালিকা ও দাম, এক জন ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ নিচের পরিমাণ পণ্য কিনতে পারবেনঃ ভোজ্যতেল: প্রতি লিটার ১৩০ টাকা (সর্বোচ্চ ২ লিটার), মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি), চিনি: প্রতি কেজি ৮০ টাকা (সর্বোচ্চ ১ কেজি), প্রতিটি ট্রাকে প্রতিদিন গড়ে ৪০০ জন ক্রেতার কাছে এসব পণ্য বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য, সিলেটে এই ট্রাকগুলো নগরীর জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান করবে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102