সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার দাবি পুলিশের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
সিলেটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার দাবি পুলিশের - Banglar Mati

সিলেটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার দাবি পুলিশের

ডেস্ক নিউজ :: সিলেটের খাদিম এলাকার এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) তে এক ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে পুলিশ।

হত্যার পরিকল্পনাকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশের দাবি।

 

শুক্রবার (১ মে) বেলা ৩টার দিকে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মঞ্জুরুল আলম।তিনি জানান, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষ অপর পক্ষকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করে। লিজগ্রহীতা রাহাত চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা ও হত্যার ষড়যন্ত্র করে।

 

এ উদ্দেশ্যে তারা সুজন নামের এক ব্যক্তিকে ভাড়া করে এবং মোবাইল ফোনে হত্যার পরিকল্পনা সংক্রান্ত যোগাযোগও করে। বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়ার পর এসএমপি পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

গত ২৮ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্তরা রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ভুক্তভোগীর দাখিলকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহপরান (রহঃ) থানার রুজু করা হয়।অভিযোগের ভিত্তিতে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত প্রধান আসামি মাসুকুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে “শ্যোন এরেস্ট” দেখানো হয়েছে।। সেই সাথে অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102