সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯)

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) - Banglar Mati

সিলেটের অপরাধ জগতের অন্যতম আলোচিত মুখ ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি জামাল ওরফে ‘টাইগার জামাল’কে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রোববার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সার্কিট হাউস এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯-এর একটি দল। অভিযানে সার্কিট হাউস এলাকা থেকে দুর্ধর্ষ এই অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। গ্রেফতারকৃত জামাল নগরীর মজুমদারপাড়া এলাকার জাহের আলীর ছেলে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, টাইগার জামালের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী মডেল থানায় অন্তত ৯টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকলেও আত্মগোপনে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সিলেটের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 

সুত্র: শ্যামল সিলেট

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102