মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত  মতবিনিময় সভা সম্পন্ন - Banglar Mati

ফারুক আহমদ চৌধুরী : সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশে কমিশনার পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিলেট সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও  অটোরিকশা ইজিবাইক চালক নেতৃবৃন্দের মতবিনিময় সভা সম্পন্ন। 

সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত  মতবিনিময় সভা সম্পন্ন - Banglar Mati০৮ এপ্রিল দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে ব্যাটারি চালিত যানবাহন অটোরিকশা/ইজিবাইক চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে পুলিশ কমিশনার উপস্থিত সকলকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যাটারিচালিত অটোরিকশা/ইজিবাইক মালিক সমিতির প্রতিনিধিবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সিলেট মহানগরী এলাকার সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত  মতবিনিময় সভা সম্পন্ন - Banglar Matiএসএমপি এর চলমান অভিযানে আটককৃত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইকের মালিকদের দুঃখ দুর্দশা ও মানবিক দিক বিবেচনা করে, উক্ত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক গুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে হস্তান্তরের পর উক্ত ব্যাটারিচালিত রিকশা এবং ইজিবাইক কোন অবস্থাতেই মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এই বিষয়ে, সকলেই একমত পোষণ করেন।

সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত  মতবিনিময় সভা সম্পন্ন - Banglar Matiএছাড়া, সিলেট মেট্রোপলিটন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশার দোকান, অবৈধ ইজি বাইকের দোকান, অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এসএমপি এর চলমান অভিযান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত  মতবিনিময় সভা সম্পন্ন - Banglar Mati
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি- ডিবি) জনাব সাহাদত হোসেনসহ এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জনাব রেজাউল হাসান কয়েস লোদী এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দগণ প্রমুখ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102