সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিজের কাছে নিজেই অবাধ্য

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিজের কাছে নিজেই অবাধ্য - Banglar Mati

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর সৌন্দর্য্য রক্ষার স্বার্থে নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা সংবলিত বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য বিনষ্ট না করার জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

গত ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

কিন্তু এবার খোদ সিসিকের নবনিযুক্ত প্রশাসক নিজেই টানিয়েছেন বিশাল বিল বোর্ড এবং নিজ নামেই নগরজুড়ে টানিয়েছেন শত শত ফ্যাস্টুন। আইন ও আহবান জানিয়ে নিজেই তা অমান্য করার জন্য নগরবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

নগরবাসী ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিরা বলছেন এটা কোন ভাবে কাম্য নয়। একজন নগর পিতার ভুমিকায় আব্দুল কাইয়ুম চৌধুরীর এরকম নিয়ম ভঙ্গের বিষয় টি আদৌও তিনি অবগত রয়েছেন কিনা প্রশ্ন রয়ে গেলো। যদি উনার অজান্তে কেউ এরকম কাজ করে থাকে তাহলে অতিসত্বর তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে সিসিক প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।

এব্যাপারে সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থয়ের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা আপনি প্রশাসকের সাথে আলাপ করুন। তিনি বলতে পারবেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিজের কাছে নিজেই অবাধ্য - Banglar Matiএই বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়ে আমার কোন মন্তব্য নাই। তিনি নিয়ম করে তিনি এই কাজ করেছেন কে তিনিই ভালো বলতে পারবেন।

 

সিসিকের নবনিযুক্ত প্রশাসক কাইয়ুম চৌধুরীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102