স্টাফ রির্পোটার :: আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্খী , সমর্থক ও দলীয় সহকর্মী সহ সিলেট ৩ আসনের অর্ন্তভুক্ত ফেঞ্চুগঞ্জ- দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম,এ,মালেক এমপি।
এক বার্তায় তিনি বলেন, ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি। আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে ধানের শীষ প্রতীকে জয়ের মালা পড়িয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।
তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে করা সকল নির্বাচনী ইশতেহার ও ওয়াদা পুরন করব। এতে আপনাদের সহযোগিতা কামনা করি। পবিত্র ঈদুল ফিতরের প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য হোক আনন্দময়।