সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলাম ইউনিয়ন ছাত্রদল নেতা পাবেল বহিষ্কৃত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলাম ইউনিয়ন ছাত্রদল নেতা পাবেল বহিষ্কৃত - Banglar Mati

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার আজ এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। সিলাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় জেলা শাখা সর্বদা আপসহীন অবস্থান বজায় রাখবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102