নুরুল ইসলাম নাবিল :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪,৫, ও ৬ নং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার নিয়ে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সুলতানা আক্তার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন সারাদেশের চলছে সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচনের দমকা হাওয়া। তারই প্রক্ষিতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
এরই মধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের তোড়জোড়। এরই মধ্যে সরকার দলীয়, বিএনপি -জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রচার মুলক ফেস্টুন নগরীর সর্বত্র দেখা যাচ্ছে। কেউ মেয়র প্রার্থী আবার কেউ কাউন্সিলর।
এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪.৫.ও ৬ নং ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদপ্রার্থীদের অনেকেই তাদের নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। এদের অনেকেই ওয়ার্ডের মধ্যে সর্ব মহলে পরিচিত ও প্রশংসনীয়।
৪.৫.ও ৬ নং ওয়ার্ডে ও চলছে নির্বাচনী প্রস্তুতি। এতে সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীসহ ওয়ার্ডবাসীর মুখে মুখে আলোচনায় উঠে এসেছে একটি নাম সুলতানা আক্তারের নাম। পারিবারিক সুশিক্ষা, মানবিক মুল্যবোধ,দায়িত্বশীলতা ও নম্র ভদ্রতা সহ সকল গুনে গুণান্বিত সুলতানা আক্তার। এলাকায় তার বেশ সুনাম রয়েছে। সকল শ্রেনী পেশার মানুষের কাছে তিনি পরম শ্রদ্ধাশীল নারী।
নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা সুলতানা আক্তার, নিজে পরিচালনা করেন, আঁখি মনি লেডিস টেইলারিং নামক একটি প্রতিষ্টান। তাছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, খেলাধূলা, সহ মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রয়েছেন বলে এলাকাবাসী সুত্রে জানা যায়।
এব্যাপারে ৪.৫.ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সুলতানা আক্তার বলেন,আমি সব সময় নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চাই। কিন্তু আমার পারিবারিক অবস্থান থেকে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি। মানব সেবায় কাজ করতে মন মানষিকতার পাশাপাশি আর্থিক সচ্ছলতা ও পৃষ্ঠপোষকতার প্রয়োজন।
সেক্ষেত্রে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জনসেবার লক্ষ্যে কাজ করতে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আমার আশা ও বিশ্বাস এলাকা ও ওয়ার্ডের বাসিন্দারা তাদের পবিত্র আমানত মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করে ওয়ার্ডবাসীর সেবা, নাগরিক অধিকারসহ ও মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল ওয়ার্ড গড়তে আমাকে সহযোগিতা করবেন। এখানে
একটি কথা না বললেই নয় আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে যারা মাদকাসক্ত তরুণ, যুবক, কিশোর সহ বিভিন্ন শ্রেনীর মানুষ রয়েছেন, তারা আমাদের ভাই, বন্ধু, ভাতিজা, চাচা। আমরা সবাই মিলে তাদেরকে মাদকাসক্তির অন্ধকার জীবন থেকে ভালবাসা ও অনুপ্রেরণা দিয়ে সুন্দর জীবনের পথ দেখাব। এদের কে ঘৃনার নয় ভালবাসা দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চাই।
তিনি আরো জানান,সুলতানা আক্তার জানান, আমি আমার অবস্থান থেকে ৪.৫. ও ৬নং ওয়ার্ডবাসীর সেবায় কাজ করতে চাই। আমার মুল উদ্দেশ্য জনসেবা। কাউন্সিলর হয়ে নিজের ভাগ্য পরিবর্তনের কোন ইচ্ছে নেই। আমার নির্দিষ্ট সম্পদ ভোগ করে জীবনের বাকি সময় জনসেবা মুলক কাজ করে যেতে চাই।
আমি ওয়ার্ডবাসী সহ সর্বস্তরের জনসাধারণ ও দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। আপনাদের সহযোগিতা ও পবিত্র আমানত ভোট দিয়ে আপনাদের সেবা করার জন্য নির্বাচিত করার আহবান জানাই।