রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

দায়িত্বে অবহেলার কারণে এয়ারপোর্ট থানার ওসি মুবাশ্বির প্রত্যাহার

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
দায়িত্বে অবহেলার কারণে এয়ারপোর্ট থানার ওসি মুবাশ্বির প্রত্যাহার - Banglar Mati

স্টাফ রিপোর্টার::  সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার বিতর্কিত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মোবাশ্বির আলীকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণেই এই প্রত্যাহার বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

সম্প্রতি সিলেট মহানগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনার ৪দিন পরেও কোনো অভিযুক্তকে আটক বা গ্রেপ্তার করতে না পারায় তাকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হল।

ওসি মোবাশ্বির গত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত। ৮ ফেব্রুয়ারি বিশেষ প্রার্থী পক্ষাবলম্বনের অভিযোগে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী অ্যাজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102