আরমান আহমদ চৌধুরী:: মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের রমজান উপহার প্রদান সম্পন্ন। নগরীর বাগবাড়ি শিশুসদন রোডস্থ আফতারা প্যালেস(আল্লাহর দান) বাসা থেকে মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্ট এর পক্ষ থেকে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
১৭ ফেব্রুয়ারী ২ ঘটিকার সময় বাগবাড়ী শিশুসদন রোড, নরশিংটিলা বাগবাড়ী এলাকার প্রতিবারের মত এবার ও পবিত্র মাহে উপলক্ষ্যে ৪০০ পরিবারকে রমজানের উপহার সামগ্রী দেওয়া হয়।
মোহাম্মদ কামরুজ্জামান দিপুর পরিচালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এসময় মরহুমা আফতারা বিবি চৌধুরী ও পরিবারের পক্ষে মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরীর বড় সন্তান মোঃ সোনা রাজা চৌধুরী জানান আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ আগামীতে ও অব্যাহত থাকবে। তিনি তাহার প্রয়াত মা- বাবার আত্নার মাগফেরাত কামনা পুর্বক পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন।
আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, বিএনপি নেতা মোস্তফা কামাল মওদুদ,সেচ্ছাসেবক দল মহানগর আহবায়ক ও রেড ক্রিসেন্টের সেক্রেটারি মাহবুুবুল হক মাহবুব, সেচ্ছাসেবক দলের মহানগর সদস্য সচিব আফছর খান, আরমান আহমদ, মইনুল হক চৌধুরী,আতিকুর রহমান, ইসলাম উদ্দিন, আকবর আলী, আব্দুল মুকিত রাজন, নিজাম আহমদ, হিমেল আহমদ, মুক্তাদির আহমদ, কামাল আহমদ প্রমুখ
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েছ লোদী বলেন, আমি বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের সকল কর্নধার ও সহযোগী সদস্যদের। আমি সিলেটর বিত্তবান শ্রেণীকে অনুরোধ করি আফতারা বিবি ট্রাষ্টের মতো আপনারা ও নিজ নিজ এলাকায় এ রকম মানবিক কর্মকান্ড করুন। আপনার সাহায্যে সহযোগিতায় হাসি ফুটবে অসংখ্য অসহায় মানুষের মুখে।
অনুষ্ঠানের শেষে দেশে বিদেশ সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন, বায়তুন নুর জামে মসজিদের খাদিম মেরাজুল ইসলাম মেরাজ
পরে ৪ শত পরিবারের লোকজন কে রমজানের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথি গন।
উল্লেখ্য দীর্ঘ কয়েক যুগ ধরে মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্ট সর্বদা দুর্যোগে, মহামারী, ঈদুল ফিতর,ঈদুল আজহা, পবিত্র মাহে রমজান মাসে এরকম মানবিক সাহায্য সহযোগিতা করে আসছে।