রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটে ছাত্র জনতার উপর হামলার ঘটনায়, নাদেল,আজাদ,রুবেলসহ তিনশত জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
সিলেটে ছাত্র জনতার উপর হামলার ঘটনায়, নাদেল,আজাদ,রুবেলসহ তিনশত জনের বিরুদ্ধে মামলা - Banglar Mati

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরেক মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামী করা হয়েছে।

আদালতের নির্দেশে ৪ আগস্ট মামলাটি (সিআর নং-৯০৮/২০২৫) এসএমপি’র কোতোয়ালী মডেল থানায় রেকর্ড হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের এস কে এ কাদিরের ছেলে ও নগরীর পাঠানটুলাস্থ আল-আমিন রোডের বাসিন্দা এস এম পলাশ ৪ আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন

মামলায় ৬৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০০-৩০০জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী এস এম পলাশ ২০২৪ সালের ১৯ জুলাই বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে এবং ৪ আগস্ট বন্দরবাজার ও বারুতখানায় সশস্ত্র হামলার অভিযোগ করেছেন।

মামলার এজহারনামীয় আসামীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিমাদ আহমদ রুবেল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রূকন, কানাইঘাট  উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তমিজ উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন ও এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহি।

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102