রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী ওয়াহিদুজ্জামানকে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী ওয়াহিদুজ্জামানকে দলীয় নেতাকর্মীদের  সংবর্ধনা - Banglar Mati

যুক্তরাষ্ট্র নিউজার্সি বিএনপির দপ্তর সম্পাদক কাজী ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর স্বদেশ প্রত্যাবর্তন শেষে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে যৌথভাবে সিলেট মহানগর বিএনপি অন্তর্গত ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন।

 

৩রা সেপ্টেম্বর বুধবার রাত ৯ ঘটিকায় নগরীর বাদাম বাগিচা এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান চৌধুরী।

 

সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য লুৎফর রহমান এর সভাপতিত্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আনসার আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম,জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ আমিন হোসেন,৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সুলতান বক্স মনসুর,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মিছবাহ আহমদ জেহিন,৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসেন সাবু।

 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান,বিএনপি নেতা সৈয়দ মিনার আলী, আহমদ মোহন, মোসাহিদ আহমদ, সোহেল আহমদ,বিশ্বজিৎ ঘোষ,সায়িদ আহমদ দিপক, আসাদ আহমদ।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজকের এই আয়োজন যারা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা বিগত আওয়ামী সরকারের আমলে মামলা হামলায় জর্জরিত হয়েছি। ঠিকমতো বাসা বাড়িতে থাকতে পারিনি। এই আওয়ামী লীগ সরকারের কারনে আমি আমার মায়ের মৃত্যুর সময় কাছে থাকতে পারিনি। কিন্তু আজ আওয়ামী লীগ সরকার নেই কিন্তু আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বাসা বাড়িতে ঘুমাচ্ছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।এটাই তার প্রমান।

তিনি আরো বলেন, আজ স্বৈরাচার সরকার দোসররা আমাদের এই ভালবাসাকে দুর্বলতা ভাববেন না। আমরা সোচ্চার হলে আপনাদের খুঁজে পাওয়া যাবে না।

 

সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদকঃ সজিবুর রহমান রুবেল সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ,আবুল কালাম সাহেদ সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ,হাসান আহমদ রাসেল সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ,সালা উদ্দিন আহমদ সহ সাধারণ সম্পাদক ,রহমত আলী টিটু সাংস্কৃতিক সম্পাদক ,আলি আহসান হাবিব সহ সাংগঠনিক সম্পাদক মহানগর যুবদল,সাজন আহমদ সাজু সাবেক ছাত্রদলের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ,দবির হোসেন নাদিম সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জেলা যুবদল ,সৌরভ সিদ্দিকী সহ সাংগঠনিক সম্পাদক মহানগর যুবদল,সায়েম আহমদ রনি সেচ্ছাসেবক দল বিমানবন্দর থানা যুগ্ন আহবায়ক ,রবিন হোসেন সদস্য বিমানবন্দর থানা সেচ্ছাসেবক দল,শামীম আহমদ সহ সাংগঠনিক সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি,হেলাল আহমদ সেচ্ছাসেবক দল নেতা,ইয়াসিন আহমদ মান্না ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক ,সেলিম আহমদ ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক।

 

সংবর্ধনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102