শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব) 

একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব: ডিসি সারওয়ার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব: ডিসি সারওয়ার - Banglar Mati

সিলেটে নতুন ডিসি আসার পর সরজমিন ঘটনাস্থলে যান।একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনটি মিলের পাথর জব্দ করেন।

পরে সেগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে এমন হুঁশিয়ারি দেন।পরিদর্শনকালে সাংবাদিকদের সারওয়ার আলম বলেন, সাদাপাথর লুটে জড়িতদের একজনকেও ছাড় দেওয়া হবে না।কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে হয়েছে সবকিছু পর্যালোচনা করা হবে।

আর যাতে একটি পাথরও চুরি না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন তা করা হবে- বলেন তিনি।

সারওয়ার আলম বলেন, জনগণ আমাদের শক্তি।ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলার টুকেরগাঁও এলাকায় অবৈধভাবে মজুদ করা পাথরের বিরুদ্ধে অভিযান চালান তিনি।

এ সময় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নাম না জানা আরেকটি ক্রাশারে থাকা বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দের নির্দেশ দেন জেলা প্রশাসক।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, অবৈধভাবে পাথর মজুদ রাখার অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে এসব পাথর জব্দ করা হয়েছে। তবে জব্দকৃত পাথরের সঠিক পরিমাণ সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপের পর জানানো হবে।

সিলেটের পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই দিনে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102