সিলেটে স্থাপিত সেটেলমেন্ট প্রেস এখন ঢাকায় সরিয়ে নেওয়ার পায়তারা চলছে। এটা সিলেটবাসীর অধিকার কেড়ে নেওয়ার এক সুস্পষ্ট অপচেষ্টা। বললেন জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান, জাতীয় সাপ্তাহিক বাংলার মাটি পত্রিকার উপদেষ্টা ও আইন বিষয়ক সম্পাদক সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট তাহমিনুল ইসলাম।
এক বার্তায় তিনি বলেন, সিলেটবাসী জিম্মি হবে না দুর্নীতির ফাঁদে। প্রেস নড়লে গণআন্দোলন জ্বলে উঠবে।
২০১২ সালে আমাদের জন্য স্থাপিত সেটেলমেন্ট প্রেস। সিলেটে ৪ জেলা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মানুষকে দ্রুত খতিয়ান দিচ্ছে। প্রবাসীরা উপকৃত হচ্ছেন, মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। কিন্তু আজ সেই প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এটি সিলেটবাসীর অধিকার কেড়ে নেওয়ার প্রকাশ্য অপচেষ্টা। ঢাকায় গেলে মানুষ মাসের পর মাস দৌড়াতে হবে, দুর্নীতি ও হয়রানির নতুন ফাঁদ তৈরি হবে।
আমি স্পষ্ট ভাবে জানাচ্ছি প্রেস এক ইঞ্চিও নড়তে দেওয়া হবে না। সিলেটবাসী এই বৈষম্য কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে সিলেট থেকে গণআন্দোলন শুরু হবে। সিলেটের স্বার্থ রক্ষায়, সিলেটের অধিকার আদায়ে এখন থেকে আর কোন ছাড় নয়।