সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে বুড়জান চা বাগানে আবার যুবক খুন

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সিলেটে বুড়জান চা বাগানে আবার যুবক খুন - Banglar Mati

সিলেটে চা বাগানের পাশে আবারও খুন হলেন এক যুবক। নিহত যুবকের নাম আজাদুর রহমান (২৫) বলে জানা গেছে। তিনি গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে। জানা যায়, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বুড়জান চা বাগানের পাশের খাদিমনগর জাতীয় উদ্যানের কাছে আজাদুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আজাদের সঙ্গে থাকা আরেক যুবক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জানায়, মাত্র ১,৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা দেলোয়ার ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আজাদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান বলেন, “আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102