মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

জাপান প্রবাসী বিএনপি নেতা রিজভী গোয়াইনঘাট থানার মামলার আসামি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
জাপান প্রবাসী বিএনপি নেতা রিজভী গোয়াইনঘাট থানার মামলার আসামি - Banglar Mati

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ গত ০৭/০৭/২৫ তারিখে একটি মামলা দায়ের করে ( মামলা নং ১৩/১৮৫ ) বাদী আব্দুল হালিম। যে মামলাতে আসামি করা হয়েছে জাপান প্রবাসী বিএনপি নেতা হিফজুর রহমান রিজভীকে। এই মামলায় রিজভীকে আসামি করায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ এই মামলার অপরাধ সংগঠনের তারিখ দেখানো হয়েছে ২৮/০৬/২৫ তারিখ। 

অথচ মামলার ২নম্বর আসামী করা হয়েছে জাপান প্রবাসী হিফজুর রহমান রিজভীকে। অথচ রিজভী ঘটনার ৬দিন আগে ২২/০৬/২৫ তারিখ ঢাকা বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন এবং ২৩/০৬/২৫ তারিখ সকালবেলা জাপানে পৌঁছান।

উল্লেখ হিফজুর গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের পুত্র।

একজন প্রবাসীকে এই ধরনের মিথ্যায় মামলায় ফাঁসানোর ঘটনায় গোয়াইনঘাটের সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।  তারা এই ঘটনায় বিস্মিত ও হতবাক। গোয়াইনঘাট থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

দীর্ঘদিন ধরে জাপান প্রবাসী -বিদেশ থেকেও সে কেন মামলার আসামি হলো এ ব্যাপারে বিস্মিত সবাই ! চারদিকে নিন্দার ঝড় উঠছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন – একজন প্রবাসী প্রবাসে থেকেও মামলার আসামি হলে সেটি নিন্দনীয়। আমরা দেখছি এর সাথে দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রিজভীকে মিথ্যা অভিযোগে মামলা দেয়ায় জাপান বিএনপি নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে, জাপান বিএনপির সভাপতি সেক্রেটারি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে , জাপান থাকা অবস্থায় একজন মানুষ কিভাবে মামলার আসামি হয় ?

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল সরকার মামলায় প্রবাসীকে আসামি করার বিষয় স্বীকার করে বলেন -বাদী মামলা করেছে। আমরা তদন্ত করবো  নির্দোষ হলে নাম বাদ দেয়া হবে।

জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন কেউ প্রবাসে থেকে মামলার আসামি হলে তদন্ত করে
মামলা থেকে বাদ দেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102