মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি হলেন শাহ জামাল

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি হলেন শাহ জামাল - Banglar Mati

সিলেট সদর উপজেলার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও মোগলগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা। এতে পদাধিকার বলে বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন অত্র বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোঃ আনহার মিয়া এবং অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছেন সেবুল আহমদ।

মঙ্গলবার (১ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন এই এডহক কমিটির অনুমোদন দেন। পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ বরাবরে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪-ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত তাঁর প্রতিষ্ঠানের এডহক কমিটিকে অনুমোদন দেয়া হলো। উক্ত কমিটি স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য স্থায়ী হবে। উল্লেখ্য, এ কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102