মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

যারা ফেসবুকে ‘লাল’ দেখিয়েছে, তাদের জীবনই লাল করে দেবে আওয়ামী লীগ : আন্দালিব পার্থ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
যারা ফেসবুকে ‘লাল’ দেখিয়েছে, তাদের জীবনই লাল করে দেবে আওয়ামী লীগ : আন্দালিব পার্থ - Banglar Mati

আন্দালিব পার্থ বলেন, “আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা ক্ষমতায় গেলে যারা ফেসবুকে ‘লাল’ দেখিয়েছে, তাদের জীবনই লাল করে দেবে। যারা মিছিলে নেমেছে, তাদের ভিডিও দেখে ধরে ধরে জীবন ধ্বংস করবে। এই ভয় আর আতঙ্ক এখন দেশের ঘরে ঘরে। ৪-৫ কোটি মা মনে করেন, আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানরা নিরাপদ থাকবে না।”

 

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা প্রতিহিংসার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়। তারা কখনো মেধার রাজনীতি করেনি, সবসময় প্রতিশোধের রাজনীতি করেছে। আর তাই তারা যখন বলবে—চলুন একসাথে কাজ করি—এই ফাঁদে পা দেবেন না। তাদের মুখোশ এখন অনেকটাই উন্মোচিত।”

আলোচনার একপর্যায়ে পার্থ বলেন, গত ৯ মাসে তিনি বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যের একটি বাস্তব প্রয়াস দেখেছেন। সব দলকে নিয়ে কাজ করার মানসিকতা বিএনপি দেখাতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য বিএনপিকে ধন্যবাদ জানান পার্থ।

 

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের হিংস্র চরিত্র সম্পর্কে জাতির মধ্যে এখন স্পষ্ট উপলব্ধি তৈরি হয়েছে। এই একটা জায়গায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে তারা আর কোনো দিন ক্ষমতায় ফিরে এসে দেশের মানুষের জীবনে ভয় ফিরিয়ে আনতে না পারে।

 

এই বক্তব্যের মাধ্যমে আন্দালিব পার্থ মূলত আওয়ামী লীগকে প্রতিহিংসার রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

মুল রিপোর্টঃ দৈনিক জনকণ্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102