সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আহবাব বহিষ্কার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আহবাব বহিষ্কার - Banglar Mati

সিলেটের ওসমানীনগর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাবকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি  আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এই সিদ্ধান্ত কার্যকর করেছেন মর্মে যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত অভিযোগ উঠে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসি গোলাম রব্বানী সোহেলের বাড়িতে উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাবের (৪০) নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় শুক্রবার ওসমানীনগর থানায় ২১ জনের নাম উল্লেখসহ আরো ৪০/৪৫জন অজ্ঞাত লোককে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা হয়।

পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিমপুর গ্রামের ৪জনকে ও ১৫১ ধারায় ১১জনসহ মোট ১৫ জনকে আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102