সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

ভারতের আচরণ প্রতিবেশীসুলভ নয়: সারজিস

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১ জুন, ২০২৫
ভারতের আচরণ প্রতিবেশীসুলভ নয়: সারজিস - Banglar Mati

সীমান্তে পুশইনের ঘটনা দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে, লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করে দলটি। এসময় সারজিস বলেন, ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয়।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনও সন্তোষজনক নয়। যে ব্যক্তি (শেখ হাসিনা) বাংলাদেশের হাজারেরও বেশি মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে। তাই প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করতে হবে। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবেন, ততদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে না।

সীমান্তে নিরাপত্তা ইস্যুতে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের আমলে বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল। তবে বিজিবির সক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো বাহিনীর সাথে টেক্কা দেয়ার।

এনসিপি নেতা সারজিস আলম উত্তর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু করতে হবে। এছাড়া পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি বন্ধ করে স্থানীয়দের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102