সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

নতুন নোট বাজারে আসছে : সোশ্যাল মিডিয়ায় আলোচনার খোরাক ! কি থাকছে নোটে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
নতুন নোট বাজারে আসছে : সোশ্যাল মিডিয়ায় আলোচনার খোরাক ! কি থাকছে নোটে - Banglar Mati

ঈদুল আজহায় বাজারে নোট আসার আগেই নতুন নোটসদৃশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভাইরাল এসব ছবি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে অনেকে। বিশেষ করে, ২০ টাকার একটি নোটে দেখা গেছে কান্তজিউ মন্দিরের ছবি। যেটি আগে ষাটগম্বুজ মসজিদের ছবি ছিল। অনেকে অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

 

কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান, ড. ইউনূস, মাহফুজ আলমসহ অনেকের ছবি। যদিও এসব ‘মিম’ তথা মজার ছলে ছড়ানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নোটের ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো সত্য নয়। প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয় খুব কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হয়।যখন বাজারে আসবে সবাই দেখতে পাবেন।

শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে নতুন তিন ধরনের টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না; এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনার ছবি থাকবে।

 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না।

মুল রিপোর্টঃ দৈনিক জনকণ্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102