সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে রিকশা চালকের স্বপ্ন পুরণ করলেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
সিলেটে রিকশা চালকের স্বপ্ন পুরণ করলেন তারেক রহমান - Banglar Mati

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল রিকশাচালক এক বাবার আকুতি। আর তাতেই নজর পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশেই ছেলেকে সৌদি আরব পাঠানোর বিমানের টিকিট তুলে দিলেন সিলেট বিএনপির নেতারা। আর তাতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন রিকশাচালক রফিকুল ইসলাম

জানা যায়, সিলেট মহানগরের রিকশাচালক রফিকুল ইসলাম প্রতিদিন টাকা জমিয়ে রাখতেন একটি মাটির ব্যংকে। সেই জমানো টাকা দিয়ে সৌদি আরবের ভিসার ব্যবস্থা করেন। কয়েকদিন আগে জানতে পারেন সৌদি আরবে তার ছেলের ভিসা হয়েছে। ভিসা হাতে পাওয়ার পর জানতে পারেন ভিসার মেয়াদ কম। রিকশা চালিয়ে এই টাকা যোগাড় করতে তার বেশ কয়েকদিন সময় লাগবে। আর ততদিনে মেয়াদ চলে যাবে ভিসার। তার এই আকুতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার এই আকুতি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

তিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে বিষয়টি দেখে ব্যবস্থা নিতে বলেন। এরপর রফিকুল ইসলামের ছেলের সৌদি আরবের টিকেটের ব্যবস্থা করে দেওয়া হয়। শুক্রবার হাউজিং এস্টেট কয়েস লোদীর কার্যালয়ে রফিকুল ইসলামের হাতে টিকিট তুলে দেন বিএনপি নেতারা।

রফিকুল ইসলাম জানান, আমার তিন ছেলে ও এক মেয়ে। অভাবের সংসার। কোনোরকম টাকা জমিয়ে ভিসার ব্যবস্থা করেছিলাম। টিকিটের টাকা এভাবে আসবে কল্পনাও করতে পারিনি। আমি তারেক রহমানের কাছে চির কৃতজ্ঞ। সহযোগিতার জন্য রেজাউল হাসান কয়েস লোদীকেও ধন্যবাদ জানান।

ফ্লাইটের টিকিট হস্তান্তরকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102