সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

শাবি শিক্ষককে হেনস্তার ঘটনায় একজন আটক

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
শাবি শিক্ষককে হেনস্তার ঘটনায় একজন আটক - Banglar Mati

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষক হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন। রোববার (১৮ মে) রাত সোয়া ৮টার দিকে আখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

এদিকে ওই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

 

মারধরের শিকার ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জ্বালানি ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি মো. রাসেলকে রাত দুইটার দিকে আটক করেছেন সিলেট কোতোয়ালি থানা পুলিশ। পরে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক।

 

জানা যায়, রোববার রাত সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের গাড়ির সঙ্গে এক ব্যক্তির মোটরসাইকেল ধাক্কা লাগে। তখন ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাঁকে মারধর ও হেনস্তা করে। পরে আহত শিক্ষক পাশের হাসপাতালে ভর্তি হন। এদিকে এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তারা মাউন্ট এডোরার সামনে এসে বিক্ষোভ করে। প্রায় আধাঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

 

অন্যদিকে আহত শিক্ষক শফিকুল ইসলামকে তখন মাউন্ট এডোরা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এমতাবস্থায় অবস্থায় সেনাবাহিনী আসে এবং শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

 

শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে তিন দফা দাবি উপস্থাপন করেন- ১. অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার এবং শিক্ষকের নিকট উক্ত ঘটনার জন্য ক্ষমা চাওয়া। ২. শিক্ষকের মানহানি ও শারীরিক লাঞ্ছনার দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ৩. ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে থাকা মোটরসাইকেল জব্দ করা।

 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে।

 

রাত দুইটার দিকে সিলেট শহরে অভিযান চালিয়ে হামলাকারী ব্যক্তি মো. রাসেলকে গ্রেপ্তার করেন সিলেট কোতোয়ালি থানা পুলিশ।

 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102