মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

শিক্ষক নামধারী আওয়ামী নেতা আব্দুল ওয়াহাব ছিল এক আতঙ্কের নাম

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
শিক্ষক নামধারী আওয়ামী নেতা আব্দুল ওয়াহাব ছিল এক আতঙ্কের নাম - Banglar Mati

কখনো শফিকুর রহমানের ঘনিষ্ট কখনো হাবিবুর রহমানের ভাগ্না পরিচয়ে গত ১৬ বছর রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছড়ি ঘুরিয়েছেন আব্দুল ওয়াহাব নামের একজন শিক্ষক।

ফেসবুক প্রোফাইল পিকচারের কভার ফটোতে পতিত স্বৈরাচারি হাসিনার ছবি লাগাতেন। একজন শিক্ষকের এমন নগ্ন রাজনৈতিক অবস্থানের কারণে পুরো ডিগ্রি কলেজে একটা অস্বস্থিকর রাজনৈতিক আবহ বিরাজ করে।

 

আব্দুল ওয়াহাব ও তার দুই সহযোগী মোঃ নুরুল আমিন ও মোঃ আমিনুল ইসলাম মিলে ভিন্নমতাবলম্বী বিএনপি জামায়াতের শিক্ষকদের সাথে নির্মম আচরণ করে মানুষিক যন্ত্রনা দিতো। তাদের হুমকি ধামকির ভয়ে অনেক শিক্ষককরা তটস্থ থাকত। প্রায়ই শিক্ষকদের বিএনপি জামায়াত ট্যাগ দিয়ে মানুষিক নিপীড়ন করা হতো।

আওয়ামী ভক্ত শিক্ষক আব্দুল ওয়াহাব এর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ করেন কয়েকজন শিক্ষক, তাদের চাকরি বাঁচিয়ে রাখতে আব্দুল ওয়াহাবকে টাকা দিতে হয়েছে। তাছাড়া স্কুলের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী থেকে বরখাস্তের ভয়ভীতি দেখিয়ে এই টাকা টাকা আদায়ের অভিযোগ ও রয়েছে তার উপর

একজন শিক্ষক জানান গত ১৬ বছর সে শিক্ষকতা করে নি। সে আওয়ামী লীগের নোংরা পলিটিক্সের কারনে রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সামগ্রিক শিক্ষা পরিবেশ বিনষ্ট করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন শিক্ষক জানান , ২০১৪ সালে লিডিং ইউনিভার্সিটিতে আগুন এর ঘটনা ওয়াহাবের ইন্ধন ছিলো , রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ রাজনীতি মুক্ত ছিল, ছাত্রলীগের কমিটি গঠন করে মারা মারির মাধ্যমে কলেজ ৩ মাস বন্ধ হয় l তার কারনে কলেজে রাজনীতির বিষবাষ্প ছড়ায় l আলীয়া মাদ্রাশার মাঠে শেখ হাসিনার জনসভায় সব শিক্ষক বাধ্যতামুলক উপস্তিত না থাকার কারনে বিএনপি জামায়াতের শিক্ষক দের উপর নির্যাতন, ছাত্রলীগের ছেলেদের দিয়ে প্রতিদিন কলেজে মহড়া দেয়া ,কেউ কথা বললে মামলার হুমকি দেয়া- এগুলো ছিলো শিক্ষক নামধারী আব্দুল ওয়াহাবের কর্মকান্ড l

 

একটি সূত্র থেকে জানা যায় এখন সে ভোল পাল্টে বিএনপিতে ঢুকার চেষ্টা করছে।

এসব বিষয়ে জানতে চেয়ে আব্দুল ওয়াহাবের ব্যক্তিগত মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি l

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102