মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে জামিন পেলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে জামিন পেলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া - Banglar Mati

গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে জামিন পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি মো. জাকারিয়া আহমদ।

 

জামিনের বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাকারিয়াকে মহানগরের মদিনা মার্কেটস্থ তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে আসামির আইনজীবি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করেন।

 

গ্রেফতারের  সকালে নিশ্চিত করেছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান – জাকারিয়াকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিজ্ঞ আদালত মঞ্জুর করলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়েরকৃত ৫টি হত্যা-নাশকতা মামলার আসামি জাকারিয়া আহমদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102