মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সেনাবাহিনীর হাতে আটক

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সেনাবাহিনীর হাতে আটক - Banglar Mati

সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে আটক করেছে সেনাবাহিনীর।

রোববার (২৭ এপ্রিল) সন্ধায় সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবারি বাজার থেকে পরিবেশের মামলায় ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে হুমকির অভিযোগে তাকে আটক করেছে সেনাবাহিনীর একটি টিম।

হরিপুরের সেনাবাহিনীর ক্যাম্পের একটি সূত্র আবুল কাশেমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম গত ৫ আগস্টের পর থেকে দলীয় প্রভাব খাটিয়ে জাফলং এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন। অবৈধ বালু-পাথর উত্তোলন ও ভারতীয় চোরাচালান নিয়ন্ত্রণ এবং সংখ্যালোগু পরিবারের জমি দখলসহ একাধিক হামলার ঘটনায় আলোচিত তিনি। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ অবৈধ বালু-পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ অধিদপ্তর বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আবুল কাশেম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে হুমকি দিয়েছেন তিনি।

অভিযোগে প্রকাশ আবুল কাশেমকে জেলা বিএনপি নেতা ও যুবদল নেতারা শেল্টার দিয়ে আসছেন। ফলে তার বিরুদ্ধে স্থানীয় থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102