মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

দক্ষিণ সুরমায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
দক্ষিণ সুরমায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা - Banglar Mati

সিলেটের দক্ষিণ সুরমায় রিপল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা।

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম পয়েন্টে তার অফিসের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত রিপল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করতেন রিপল। রাতে তিনি নিজের অফিসের সামনে বসেছিলেন। এমন সময় ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেভে ফেলে রেখে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতাল সূত্র জানায়, রিপলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে। স্থানীয়রা জানান, বিএনপির প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তাদের বেশ কয়েকজনকে তারা চিনতে পেরেছেন।

 

আহত রিপল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই। তবে বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি।এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102