মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বিয়ানীবাজার থানায় ঘুরে বেড়ায় বিস্ফোরক মামলার আসামি!

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
বিয়ানীবাজার থানায় ঘুরে বেড়ায় বিস্ফোরক মামলার আসামি! - Banglar Mati

সিলেটে বিস্ফোরক মামলার আসামি হয়েও খোঁদ থানা স্টেশনের ভেতরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন যুবলীগ নেতা। নির্বিঘ্নে যাচ্ছেন থানায়ও। আবার পুলিশ সদস্যদের সঙ্গে কখনও মিলিত হচ্ছেন চা চক্রে। তার পরও তিনি অধরা। সরকারের চলমান ডেভিল হান্ট অপারেশনেও যেন তিনি ‘ভিআইপি আসামি’। আসামি এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবাই এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা যুবলীগ নেতা বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

বিয়ানীবাজার থানায় ঘুরে বেড়ায় বিস্ফোরক মামলার আসামি! - Banglar Matiজানা গেছে, গত (২০২৪ এ) বছরের ৩ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা সংলগ্ন চৌহাট্টা পয়েন্ট এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আওয়ামী সন্ত্রাসীদের সেদিনকার হামলায় আন্দোলনকারীদের অনেকেই আহত হয়েছিলেন। এ ঘটনায় বর্তমানে নগরীর জিন্দাবাজার এলাকায় বসবাসরত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের মো. সফিক মিয়ার ছেলে রাজন মিয়া বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করেন।

জেলা যুবলীগ নেতা এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ ওই মামলার ৪৪ নম্বর আসামি।৭/১১/২০২৪ এই মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102