সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে (র‍‍্যাব)-৯

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
সিলেটে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে  (র‍‍্যাব)-৯ - Banglar Mati

আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুন মিয়া (৫৫) এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ জুয়েল মিয়া (৫০)।

দুজনের মধ্যে হারুনকে কলকলিয়া বাজার ও জুয়েল মিয়াকে সৈয়দপুর বাজার থেকে গ্রেফতার করে র‍‍্যাব-৯ এর পৃথক টিম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জানা গেছে, গ্রেফতারকৃত দুজন চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সিলেট কোতোয়ালিসহ বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা ও নাশকতা মামলার আসামি। এর মধ্যে হারুন অপারেশন ডেভিল হান্টে পুলিশের হাতে গ্রফতার হলেও জামিনে বেরিয়ে মামলার বাদীদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এক বাদী এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানায় জিডি করেছেন বলে জানা গেছে।

সৌজন্যে কাওমি কন্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102