সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ৩১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ৩১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন - Banglar Mati

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে ৩১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে উঠেছে।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।

 

দুদক মহাপরিচালক বলেন, মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

 

তার স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

 

আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102