মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

জনপ্রিয় অনলাইন পোর্টাল সময় টিভি বাংলায় প্রকাশিত সংবাদের উপর অনাস্থা প্রকাশ করছেন জাকির হোসেন

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
জনপ্রিয় অনলাইন পোর্টাল সময় টিভি বাংলায় প্রকাশিত সংবাদের উপর অনাস্থা প্রকাশ করছেন জাকির হোসেন - Banglar Mati

জনপ্রিয় অনলাইন পোর্টাল সময় টিভি বাংলায় প্রকাশিত সংবাদের উপর অনাস্থা প্রকাশ করছেন জাকির হোসেন

গত ৮ এপ্রিল মঙ্গলবার সময় টিভি বাংলা অনলাইন নিউজ পোর্টালে, নগরীর ঘাসিটুলায় জুয়ারী জাকিরের বেপরোয়া প্রতারণা, যৌথবাহিনির হস্তক্ষেপ কামনা সচেতন মহলের শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পুর্ন ভিত্তিহীন বানোয়াট।

সময় টিভি বাংলা অনলাইন নিউজ পোর্টালে নিউজের উপর ভিত্তি করে জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি গণমাধ্যম ও সাংবাদিকতা পেশাকে সম্মান করি। আমি সংবাদ পত্রকে হেয় প্রতিপন্ন করতে চাই না। আমি যদি অপরাধী হই তাহলে আমার বিরুদ্ধে যেকোন সংবাদ উপস্থাপন করলে আমার আপত্তি নাই।

 

তিনি আরো বলেন আমি গতকাল আমার ফেসবুকে একটি পোষ্ট দিয়েছি, তাতে আমার সবকিছু উপস্হাপন করেছি।

পরবর্তীতে জাকির হোসেনের ফেসবুক থেকে জানাযায়, আমি জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় মিছিল মিটিংয়ে সক্রিয় ছিলাম। এজন্য আমি অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছি। বিগত কিছু দিন আগে আমাকে নিয়ে সময় টিভি বাংলা একটি পোর্টালে আমাকে নিয়ে নানান তথ্য উপস্থাপন করে। আমি এসবের কোনো কিছুতে জড়িত নই।এতে আমার মানহানি সহ রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের দারপ্রান্তে। একটি কুচক্রী মহল তাদের ব্যক্তগত আক্রোশের জের ধরে আমার সম্পর্কে বানোয়াট তথ্য উপস্থাপন, ও একটি ছবি সময় টিভি বাংলা অনলাইন পোর্টালে একটা নিউজ করায়।আমি এই বানোয়াট নিউজ ও আমার সম্পর্কে অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সময় টিভি বাংলা অনলাইন পোর্টাল কতৃপক্ষকে অনুরোধ পুর্বক বলবো আমার সম্পর্কে বানোয়াট তথ্য যাচাই করে সংবাদ প্রচার করতে। আমি আপনাদের সহযোগিতা কামনা করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102