শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

বিগত সময়ে যারা গণহত্যা, গুম, খুন করেছে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না : ইমরান চৌধুরী

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
বিগত সময়ে যারা গণহত্যা, গুম, খুন করেছে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না : ইমরান চৌধুরী - Banglar Mati

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে যারা গণহত্যা, গুম, খুন করেছে, তাদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি আর করতে দেওয়া হবে না। পতিত সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করেছে।

 

সোমবার (২৪ মার্চ) জকিগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনির পরিচালনায় এবং আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইনের সহযোগিতায় জকিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এড. এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই বছর আগে দেশের সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির বাস্তবায়নই দেশের পরিবর্তনের জন্য যথেষ্ট হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে এবং বিএনপি তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। আগামী নির্বাচন নিয়ে যারা গুলাপানিতে মাছ শিকার করতে চায় তাদেরকে সতর্কতার আহ্বান জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সিলেট জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, সিলেট জেলা সহ ত্রাণ বিষয়ক সম্পাদক আখতার হোসাইন রাজু, জকিগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক শামিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বাহার আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক শামসুদ্দোহা, সহ সাংগঠনিক সম্পাদক আহমদ আল জাবেদ, যুব বিষয়ক সম্পাদক জবরুল হোসেন ইমন, ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ক্রিড়া সম্পদক, সালা উদ্দিন বকুল, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক, জুলকার হোসাইন নাঈম, ধর্ম-বিষয়ক সম্পাদক, আশরাফ আহমদ আরিফ, সিলেট যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, বোরহান উদ্দিন, জকিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, মাসুম আহমদ, যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, যুগ্ম আহবায়ক সাবেল আহমদ, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, যুগ্ম আহবায়ক জুবেল আহমদ, সদস্য জাবুল আহমদ, এহিয়া আহমদ,রায়হান,জাবেদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ পাবেল, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, শাহরিয়ার আহমদ সুজন, সদস্য ওয়াসিম জাফর চৌধুরী রাজু প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102