সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন - Banglar Mati

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।

 

নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন (২৩) বলেন, বুধবার বিকেল পাঁচটার দিকে ধোপাঘাটপুর গ্রামে তাঁদের বাড়ির সামনের সড়কে মাটি ভরাট কে কেন্দ্র করে তাঁর বাবা আব্দুল গণি ও তাঁর চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সাথে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তাঁর বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর বাবা গণিকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান, সড়কের মাটিকাটা নিয়ে বিরোধের জেরে এঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102