মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে চারটি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের ৩৬ নেতার আগাম জামিন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
সিলেটে চারটি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের ৩৬ নেতার আগাম জামিন - Banglar Mati

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের চারটি রাজনৈতিক মামলার ৩৬ আসামি থেকে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত সকল আসামী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত।

 

রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদেরকে আট সপ্তাহের জন্য অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।

 

উচ্চ আদালত থেকে অন্তর্র্বতীকালীন জামিন পাওয়া জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়।

 

এ চারটি রাজনৈতিক মামলার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে মহামান্য আদালত ৮ সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম।

 

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, মুহিবুর রহমান, এটিএম ফয়সল, মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার আহমদ সাগর, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, এতিমখানার শিক্ষক মাসুকুর রহমান মারুফ, যুবলীগ নেতা শামিম আহমদসহ মোট ৩৬ আসামি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102