সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

ছাতকে চুরি ভাংচুর মামলায় পলাতক আ.লীগ নেতা রেজা!

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
ছাতকে চুরি ভাংচুর মামলায় পলাতক আ.লীগ নেতা রেজা! - Banglar Mati

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুহিতপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা’র বিরুদ্ধে মাদ্রাসা ভাংচুর, চুরি, প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনের মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানায় যার মামলা নং ১৪।

 

ছাতক থানাধীন গোবিন্দগঞ্জের সুহিতপুর গ্রাম স্থ হযরত আবু বকর সিদ্দিক রাঃ হাফিজিয়া মাদ্রাসায় চুরি, ভাংচুর ও প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনের দায়ে, ছাতক থানায় আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা সহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন ইসলামী সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন।

 

অভিযোগ সুত্রে জানা যায়, গত ফেব্রুয়ারী মাসের ২০ এবং ২৬ তারিখ পৃথক পৃথক সময়ে ইসলামী সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালনাধীন হযরত আবু বকর সিদ্দিক রাঃ হাফিজিয়া মাদ্রাসায় আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজার নেতৃত্বে মামলায় উল্লেখিত ১৩ আসামী সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের একটি গ্রুপ মাদ্রাসায় ভাংচুর চুরি এবং প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করার মাধ্যমে আনুমানিক ৬৫,০০০/= হাজার টাকা মুল্যোর আসবাবপত্র ভাংচুর এবং আবাসিক ছাত্র এবং স্টাফদের রমজান মাসের খরচ বাবদ রক্ষিত ১,৩৭,৫০০/= এক লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত টাকা চুরি করে নিয়ে যায়।

 

এ ঘটনায় ছাতক থানা পুলিশ, ১০ মার্চ অভিযান চালিয়ে এজাহার নামিও ৭ নং আসামী লোকমান হোসেন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

 

এপ্রসঙ্গে, মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এস,আই মোঃ আব্দুস ছাত্তার জানান, অভিযোগের পর অভিযান চালিয়ে মামলার এক আসামী কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102